ঢাকাFriday , 23 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

BDKL DESK
January 23, 2026 9:53 pm
Link Copied!

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে শেষ মুহূর্তে যে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা কার্যত বাতিল হয়ে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, এই আবেদন শুনানির এখতিয়ারই নেই ডিসপিউট রেজুলেশন কমিটির (ডিআরসি)।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসির বোর্ড অব ডিরেক্টরস যে সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে ডিআরসি কোনো আপিল গ্রহণ করতে পারে না। ফলে বিসিবির করা আপিল শুরুতেই অগ্রহণযোগ্য হয়ে যায়।

এর আগে গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে জরুরি সভা ডাকে। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষে যায় সিদ্ধান্ত ১৪-২ ভোটে হেরে যায় বিসিবি। এরপরও সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল আইসিসি।

তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, ভারতে খেলতে হলে তারা বিশ্বকাপই বর্জন করবে।

শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হলেও সেটি কার্যকর হয়নি। পিটিআইকে বিসিবির এক সূত্র জানান,‘হ্যাঁ, বিসিবি আইসিসির ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সব কটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।’

এদিকে পরিস্থিতি আরও জটিল হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সাম্প্রতিক পদক্ষেপে। তিনি ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। সেখান থেকেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশের এই অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে আইসিসি।

পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানান, ‘আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। কেন তিনি আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।