ঢাকাSaturday , 21 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ

BDKL DESK
February 21, 2026 9:24 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়া যে কোনো ক্রিকেটারের জন্যই এক বড় ধাক্কা। যেখানে বাংলাদেশ দলের সুপার এইটের লড়াই নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে নিরাপত্তাজনিত কারণে ভারত সফর না করার সিদ্ধান্তে কপাল পুড়েছে টাইগারদের। দলের অন্যতম সদস্য সাইফ হাসানের কণ্ঠেও ঝরল সেই স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস।

সম্প্রতি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের একটি মন্তব্য আলোড়ন সৃষ্টি করে।
তিনি জানান, বিশ্বকাপ খেলতে না পেরে দলের দুই ক্রিকেটার ‘মানসিক কোমায়’ চলে গিয়েছিলেন। এই মন্তব্যের রেশ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাইফ হাসান।

সাইফ লেখেন, ‘বিশ্বকাপ খেলতে না পারার সেই হৃদয়ভাঙা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। কারণ সেটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ, আজীবনের এক স্বপ্ন, যার পেছনে ছিল অসংখ্য পরিশ্রম ও ত্যাগ।’

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও পরিষ্কার করেন যে, ওই মানসিক অবস্থা থেকে এখন তিনি অনেকটাই স্বস্তিকর অবস্থায় ফিরেছেন।

আক্ষেপের গভীরতা এতটাই যে, এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচই টিভিতে দেখেননি এই ব্যাটার। সাইফ বলেন, ‘সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। নিজেকে চাঙা রাখার চেষ্টা করছি যেন সামনে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি।’

বিশ্বকাপের হতাশা কাটাতে ক্রিকেটারদের জন্য ‘অদম্য কাপ’ আয়োজন করেছিল বিসিবি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াকেই এখন মূল লক্ষ্য হিসেবে দেখছেন সাইফ। তার মতে, যত দ্রুত সম্ভব এই ধাক্কা সামলে মুভ অন করাই একজন পেশাদার খেলোয়াড়ের কাজ। বর্তমানে আসন্ন সিরিজ ও ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।