ঢাকাWednesday , 6 March 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ বাংলা ব্যাংক

BDKL DESK
March 6, 2024 6:11 pm
Link Copied!

৪ মার্চ থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজের শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের আলোড়িত করেছে। আর এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। কো-স্পন্সর হিসেবে রয়েছে নেক্সাস-পে এবং পাওয়ার্ড বাই রকেট।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের পথচলার ইতিহাস সুদীর্ঘ। ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ডাচ্-বাংলা ব্যাংক। এরপর থেকে অবিরামভাবে ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় ডাচ্-বাংলা ব্যাংক এবারের বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজ ২০২৪, পাওয়ার্ড বাই- রকেট, কো-স্পন্সর নেক্সাস পে সিরিজে থাকছে তিনটি টি২০, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচ। ৪ মার্চ থেকে শুরু হওয়া সিরিজটি ৩ এপ্রিল পর্যন্ত চলবে।
এর আগে সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। জাকের আলী ও মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেননি টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।