ঢাকাWednesday , 6 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বাংলাদেশের সবুজ উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তান

BDKL DESK
May 6, 2026 4:24 pm
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি জানালেন, একটি সিরিজ নয়, পাকিস্তানের লক্ষ্য আরও বড়; টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আধিপত্য থাকলেও সেই বিষয়টিকে সামনে আনতে চান না শাহিন। বরং প্রস্তুতির দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

শাহিন বলেন, ‘যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন। তবে আমাদের জন্য বিষয় হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটাকে কীভাবে দেখছি।
আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। আমাদের লক্ষ্য হলো কীভাবে ফাইনালে পৌঁছানো যায় এবং ফাইনাল খেলা যায়।
দল হিসেবে আমাদের লক্ষ্য শতভাগ সেটাই। আমরা সবাই এটা বুঝতে পারছি যে টেস্ট ফরম্যাটে আমাদের সেরাটা খেলতে হবে।’

বাংলাদেশের মাটিতে সাধারণত স্পিন সহায়ক উইকেট দেখা গেলেও এবার মিরপুরে দেখা যাচ্ছে ঘাসযুক্ত সবুজ পিচ। এমন উইকেট পেসারদের জন্য সহায়ক হওয়ায় বাড়তি উচ্ছ্বাসও লুকাননি এই বাঁহাতি পেসার।

তিনি বলেন, ‘আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ যখন নিজেদের মাটিতে খেলে তারা সবসময় স্পিন ট্র্যাক বানায়। যারা নিজেদের কন্ডিশনে খেলে তারা সেটা ব্যবহারের চেষ্টা করে। অবশ্যই আমরা যখন ঘরে খেলি, স্পিনের জন্য কন্ডিশন ব্যবহার করি কারণ অন্য দলগুলো স্পিন ভালো খেলে না। এখন এখানে পিচ সবুজ এবং আমাদের বোলাররাও এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা এই কন্ডিশন কাজে লাগিয়ে উইকেট নিতে এবং দলের জন্য ম্যাচ জিততে চাই।’

গত টেস্ট চক্রে নিজেদের মাটিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই স্মৃতি আঁকড়ে না ধরে বর্তমানেই মনোযোগ রাখতে চান শাহিন।

তিনি যোগ করেন, ‘দেখুন, অতীত তো অতীতই। ব্যক্তিগতভাবে আমি অতীতে কী হয়েছে তা মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আমরা কীভাবে নিজেদের তৈরি করছি এবং কীভাবে চ্যাম্পিয়নশিপ জিতব সেটাই বড় কথা। শুধু একটি সিরিজ নিয়ে নয়, দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড়।’

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।