ঢাকাWednesday , 13 March 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বছরের প্রথম সেঞ্চুরি শান্তর

BDKL DESK
March 13, 2024 10:19 pm
Link Copied!

২৩ রানে ৩ উইকেট ছিল না বাংলাদেশের। ধুঁকতে থাকা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের দায়িত্বের সবকিছুই পূরণ করলেন তিনি। হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি। ১০৮ বল খেলে শতরানের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার।

লঙ্কানদের বিপক্ষে হাঁকানো দারুণ এই সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। এদিন ১১ চার আর ১ ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

এর আগে গেল বছরের ৩ সেপ্টেম্বর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। সে হিসেবে ৬ মাস পর আবার সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের লাহোরে সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।
শান্তর ক্যাপ্টেন নকে জয়ের ব্ন্দরের দিকে তরী ভিড়াচ্ছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ৩৪ রান, হাতে ৬ উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।