ঢাকাWednesday , 5 April 2023
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ডিপিএলে মোহামেডানের দ্বিতীয় জয়

parag arman
April 5, 2023 2:39 pm
Link Copied!

অগ্রণী ব্যাংককে ৩৯ রানে পরাজিত করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেল মোহামেডান স্পোর্টংি ক্লাব। এই ম্যাচের মধ্য দিয়ে রানেও ফিরলেন সৌম্য সরকার। ইদানিং ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিলো না তার। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেললেও ঠিকঠাক রান পাচ্ছিলেন না সৌম্য। অবশেষে অগ্রণী ব্যাংকের বিপক্ষে পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মোহামেডানের হাল ধরেছিলেন সৌম্য।

বাঁহাতি এই ওপেনারের ৫৬ রানের ইনিংসে ২২০ রানের পুঁজি পায় মোহামেডান। অল্প পুঁজি নিয়ে দলকে জিতিয়েছেন নাজমুল অপু ও মুশফিক হাসানরা। তাদের দুজনের দারুণ বোলিংয়ে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। ডিপিএলের এবারের আসরে যা তাদের দ্বিতীয় জয়।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২২১ রান তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু করে অগ্রণী ব্যাংক। নাজমুল অপুর করা ইনিংসের তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আজমির আহমেদ। পরের বলে একইভাবে আউট হয়েছেন তিনে নামা সোহানুর রহমান।

প্রথম ওভারে ২ উইকেট হারানোর পর অগ্রণী ব্যাংক টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ ইলিয়াস ও জাহিদ জাভেদ। লম্বা সময় টিকে থাকলেও প্রত্যাশিত রান তুলতে পারেননি তারা। ইলিয়াস ও জাহিদের জুটি ভাঙেন শুভাগত হোম। ডানহাতি এই অফ স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ১৪ রান করা ইলিয়াস।

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি জাহিদও। শুভাগত হোমের বলে মিড উইকেটে দাঁড়িয়ে ইমরুল কায়েস দারুণ এক ক্যাচ নিলে জাহিদ প্যাভিলিয়নে হাঁটেন ১৬ রান করে। মার্শাল আইয়ুবকে ইনিংস বড় করতে দেননি মুশফিক।

অগ্রণী ব্যাংকের অধিনায়ক আউট হওয়ার পর দলকে পথ দেখানোর চেষ্টা করেছেন আজিম নাজির কাজি এবং শামসুল ইসলাম। আজিম কাজি ৩৮ আর শামসুল ৪৬ রান করে ফিরলে ধুলিসাৎ হয় অগ্রণী ব্যাংকের জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত তারা থামে ১৮১ রানে। মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাজমুল অপু ও মুশফিক।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান তোলে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন সৌম্য। এ ছাড়া শুভাগত হোম ২৯, জ্যাক লিনটট ২৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে আরাফাত সানি তিনটি উইকেট নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।