ঢাকাTuesday , 14 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

সাকিব থেকে মুশফিক—সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের নববর্ষের শুভেচ্ছা

BDKL DESK
April 14, 2026 8:39 pm
Link Copied!

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

দিনটির শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে সরব হয়ে উঠেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

ফেসবুক পোস্টে তারা নতুন বছরের শুভকামনার পাশাপাশি তুলে ধরেছেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা।

বিভিন্ন ক্রিকেটার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বার্তা, ছবি ও গ্রাফিক্স শেয়ার করেন।
কেউ লাল-সাদা পোশাকে বৈশাখী আবহ ফুটিয়ে তুলেছেন, আবার কেউ নতুন বছরের প্রার্থনা ও ইতিবাচকতার বার্তা দিয়েছেন।

ক্রিকেটার মুশফিকুর রহিম তার স্ত্রী-সন্তানসহ ছবি পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকেটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছর, নতুন লক্ষ্য, নতুন প্রেরণা।
সবাইকে শুভ নববর্ষ।’

অলরাউন্ডার সাকিব আল হাসান একটি উৎসবমুখর ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। উৎসবের আনন্দটুকু ভাগাভাগি হোক পরিবারের সঙ্গে।’

সৌম্য সরকার লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর। শুভ নববর্ষ।’

মাহমুদুল্লাহ রিয়াদ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘নতুন বছরে নতুন গল্প লিখি। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

এছাড়া লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার তাদের পোস্টে ভক্তদের উদ্দেশ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। পাশাপাশি নতুন বছরকে ঘিরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।