ঢাকাSaturday , 21 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-মাশরাফি-তামিম-লিটনরা

BDKL DESK
March 21, 2026 11:34 am
Link Copied!

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই মাহেন্দ্রক্ষণ। উৎসবের আমেজে মুখর সারা দেশ— পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য দিন এটি। এমন আনন্দঘন মুহূর্তে ভক্ত-সমর্থকদের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অনেকটাই আড়ালে রয়েছেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট প্রসঙ্গে মতামত জানালেও আগের মতো তেমন সরব দেখা যায়নি তাকে। তবে পবিত্র ঈদের দিনে ভক্তদের উদ্দেশে ভিন্নধর্মী এক বার্তা দিয়েছেন তিনি। কিছুটা আক্ষেপের সুর মিশিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মনে রাখা এবং ভুলে যাওয়া সবাইকে জানাই ঈদ মোবারক।’

আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই রয়েছেন দেশের বাইরে। যুক্তরাষ্ট্র থেকেই ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘আপনার দিনটি আনন্দ, ভালোবাসা আর সুস্বাদু খাবারের প্রাচুর্যে ভরে উঠুক। এই বিশেষ দিনটি হোক আপনার মতোই সুন্দর ও উজ্জ্বল।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেও টেস্ট ক্রিকেটেটা এখনও চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। পবিত্র ঈদুল ফিতরের দিনে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার একটি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের (সবার) নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’

মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক।’ পারভেজ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক— প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় সংক্ষিপ্ত বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’ আফিফ হোসেন লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদ্‌যাপনের এক পবিত্র দিন। সর্বদা আপনার মঙ্গল ও কল্যাণ কামনা করি।’

পেসার নাহিদ রানা লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও জানিয়েছেন শুভেচ্ছা। ‘সবার প্রতি ঈদ মোবারক। এই আনন্দঘন মুহূর্তগুলোকে আগলে রাখুন। ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।