ঢাকাTuesday , 24 February 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরের বিপক্ষে নেই তপু-রাকিব

BDKL DESK
February 24, 2026 9:18 pm
Link Copied!

এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো সিঙ্গাপুরের বিপক্ষে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য মাঠে নামতে পারছেন না।

দুই হলুদ কার্ডের কারণে ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড রাকিব হোসেনের কপাল পুড়েছে। এশিয়ান কাপে আগের ম্যাচ দুটিতে কার্ড দেখার কারণে দুই ফুটবলারকে সিঙ্গাপুর ম্যাচে দর্শক হয়ে থাকতে হচ্ছে। জাতীয় দল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এমনিতে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের কোনও সুযোগ নেই। আগেই বাদ পরেছে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট নিতে পারলে টেবিলে তখন এগিয়ে থাকবে। দুটি ম্যাচকে সামনে রেখে ১৫ মার্চ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।