ঢাকাThursday , 4 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুলও

BDKL DESK
December 4, 2025 7:00 pm
Link Copied!

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু দিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের।

তবে গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয় নিয়ে। কেননা গেল মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি।
আরও পড়ুন
যে কারণে গুঞ্জন ছিল এখানেই শেষ কি না আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন তারা দুজনই বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন।

এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।