ঢাকাTuesday , 17 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে সুখবর দিলেন বিসিবি পরিচালক

BDKL DESK
March 17, 2026 9:00 pm
Link Copied!

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে বেশ ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরা হচ্ছে না। পাকিস্তান সিরিজকে ঘিরে তার দেশে ফেরার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি সেই সিরিজে অংশ নিতে দেশে আসেননি। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেই সাকিবকে জাতীয় দলে দেখা যেতে পারে।
মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম। সাংবাদিকদের ফাহিম জানিয়েছেন, সাকিবকে ঘিরে চলমান আইনগত প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শিগগিরই সাকিবকে দেশে ফিরে আসতে দেখা যেতে পারে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে। তারপরে তার দলে খেলা, কোন ফরম্যাটে খেলবে, কতটুকু খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে। টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে দল সবার আগে। দলের স্বার্থটা সবার আগে আমরা দেখব। তারপরে অন্য কিছু।’
কিউইদের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করছি যে বাই দ্যাট টাইম (এই সময়ের মধ্যে) হয়তো ও চলে আসতে পারবে। আসলে হয়তো আমি ইতিবাচকভাবেই দেখব। ও দলে থাকলে দলে ভ্যালু অ্যাড হবে।’

নিউজিল্যান্ড সিরিজের মাঝেই চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যেখানে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা এবং শরিফুল ইসলামের খেলার কথা রয়েছে। তাদের অনাপত্তিপত্র দেয়ার ব্যাপারে বিসিবির এই নীতি নির্ধারক জানান, অভিজ্ঞতার জন্য বিদেশি লিগ প্রয়োজন হলেও দেশের সিরিজ সবার আগে।

এ প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। সেদিক থেকে তারা আরও হয়তো একটু পরিণত হতে পারবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।