ঢাকাFriday , 7 November 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

BDKL DESK
November 7, 2025 4:22 pm
Link Copied!

হংকং সিক্সেসে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আকবর আলীর দল।

শুক্রবার (৭ নভেম্বর) হংকংয়ের মং ককে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।

বাংলাদেশের ইনিংসে ৯ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক আকবর আলি। এছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহানের ৭ বলে ২১ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া লক্ষ্মণ, থারিন্দু রথানায়েকে ও লাহিরু সামারাকুন একটি করে উইকেট পান।

জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এছাড়া লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ ও থানুকা দাবাড়ে ৩ বলে ১২ রান করেন। বল হাতে দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।