ঢাকাTuesday , 3 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লড়াকু পারফরম্যান্সে খুশি ঋতুপর্ণা

BDKL DESK
March 3, 2026 8:43 pm
Link Copied!

নারী এশিয়ান কাপের মঞ্চে নয়বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শক্তির বিচারে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকা দলটির বিপক্ষে ০-২ গোলে হারলেও, মাঠের লড়াইয়ে লাল-সবুজ জার্সিধারীদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে ফুটবল প্রেমীদের। বিশেষ করে উইঙ্গার ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত পারফরম্যান্স এবং গোল করার সুবর্ণ সুযোগ মিস হওয়ার আক্ষেপই এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
ম্যাচ শেষে সিডনি স্টেডিয়ামের মিক্সড জোনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ঋতুপর্ণা। তিনি বলেন, “সব মিলিয়ে আমরা আসলে নিজেদের ভাগ্যবান মনে করছি যে চীনের মতো দলের বিপক্ষে খেলতে পেরেছি। তারা নয়বারের চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন দল। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে আমরা অনেক বড় অভিজ্ঞতা অর্জন করেছি।”

ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড আজ চীনের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলেছেন। গোল পেতে পারতেন তিনিও, তবে বিশ্বমানের চাইনিজ গোলকিপারের দক্ষতায় সেটি আর হয়ে ওঠেনি। সেই মুহূর্তটি নিয়ে কিছুটা আক্ষেপ ঝরে পড়ল তার কণ্ঠে, “ওই বলটা যদি গোল হতো, তবে সেটা আমার জীবনের অন্যতম সেরা গোল হিসেবে স্মরণীয় হয়ে থাকত।”

চীনের বিপক্ষে এই লড়াকু পারফরম্যান্স পরবর্তী ম্যাচগুলো টনিক হিসেবে কাজ করবে বলে ঋতুপর্ণার বিশ্বাস, “আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়েই এসেছি—প্রতিটি ম্যাচে নিজেদের পজিশনে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আজ আমরা আমাদের সেরাটাই দিয়েছি। অবশ্যই এই পারফরম্যান্স আমাদের আগামী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে।”

সিডনির গ্যালারিতে আজ প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের এই সমর্থন ফুটবলারদের উদ্দীপ্ত করেছে। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঋতুপর্ণা বলেন, “সিডনির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা আমাদের এভাবেই সাপোর্ট দিয়ে যান। আপনাদের এই ভালোবাসা পেলে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে আরও ভালো ফলাফল উপহার দিতে পারব।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।