ঢাকাSaturday , 21 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

পিএসএলে লাল-সবুজের প্রতিনিধিত্ব, বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সময়সূচি প্রকাশ

BDKL DESK
March 21, 2026 11:09 am
Link Copied!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নিয়ে এসেছে বিশেষ উত্তেজনা। প্রথমবারের মতো একসঙ্গে ছয়জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন—কখনও একই দলে, আবার কখনও প্রতিপক্ষ হয়ে মাঠ মাতাবেন তারা। ভিন্ন তিনটি দলে ছড়িয়ে থাকা এই টাইগারদের ম্যাচগুলো বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা, যা এবারের পিএসএলকে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে।
তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে। নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম, শরীফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। লাহোরে আছেন মোস্তাফিজ ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে।

বৃহস্পতিবার (২০ মার্চ) পিএসএল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ম্যাচের সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বিকেল-রাত দুই বেলাতেই বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ রয়েছে। এমনকি পিএসএলে একই দিনে বেলা সাড়ে ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাদের খেলা উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
চলুন একনজরে জেনে যাওয়া যাক পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি—

লাহোর কালান্দার্সের ম্যাচ (মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন)

তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নিলামের তিনদিন পর পিএসএলে দল পেলেন তারকা পেসার
নিলামের তিনদিন পর পিএসএলে দল পেলেন তারকা পেসার
১৪ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মার্চ হায়দরাবাদ কিংসমেন রাত ৯টা

২৯ মার্চ করাচি কিংস রাত ৯টা

৩ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা
২ কোচকে পিএসএলে পাঠিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
২ কোচকে পিএসএলে পাঠিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড
১৩ মার্চ ২০২৬

৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বেলা সাড়ে ৩টা

১১ এপ্রিল পেশোয়ার জালমি বেলা সাড়ে ৩টা

১৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সস রাত ৯টা

১৮ এপ্রিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ রাত ৯টা

২১ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা

২৩ এপ্রিল করাচি কিংস রাত ৯টা

২৫ এপ্রিল হায়দরাবাদ কিংসমেন রাত ৯টা

পেশোয়ার জালমির ম্যাচ

তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়)

২৮ মার্চ রাওয়ালপিন্ডি পিন্ডিজ বেলা সাড়ে ৩টা

৩১ মার্চ ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা

৮ এপ্রিল হায়দরাবাদ কিংসমেন রাত ৯টা

৯ এপ্রিল করাচি কিংস রাত ৯টা

১১ এপ্রিল লাহোর কালান্দার্স বেলা সাড়ে ৩টা

১৩ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা

১৫ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা

২২ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা

২৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা

২৬ এপ্রিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ বেলা সাড়ে ৩টা

রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ

তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়)

২৮ মার্চ রাওয়ালপিন্ডি পিন্ডিজ বেলা সাড়ে ৩টা

২ এপ্রিল করাচি কিংস রাত ৯টা

৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা

৬ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা

১০ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা

১৬ এপ্রিল হায়দরাবাদ কিংসমেন বেলা সাড়ে ৩টা

১৮ এপ্রিল লাহোর কালান্দার্স রাত ৯টা

২১ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা

২৩ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বেলা সাড়ে ৩টা

২৬ এপ্রিল পেশোয়ার জালমি বেলা সাড়ে ৩টা

২৬ মার্চ টুর্নামেন্টের শুরুর দিনই দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। মোস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্স সেদিন খেলবে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস—এই আট দল খেলবে এবারের পিএসএল।

২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড-মুলতান সুলতানস ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। এক দিন বিরতি দিয়ে মাঠে শুরু হবে প্লে-অফ। রাওয়ালপিন্ডিতে ২৮ এপ্রিল হবে কোয়ালিফার। এলিমিনেটর ১, এলিমিনেটর ২, ফাইনাল সবই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ এপ্রিল ও ১ মে হবে এলিমিনেটর ১ ও এলিমিনেটর ২। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ মে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতান, ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে হবে ১১তম পিএসএল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।