ঢাকাMonday , 27 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনা ছিল আক্রমণ করা, নাহলে ম্যাচটা কঠিন হয়ে যেতে পারতো : তাওহীদ হৃদয়

BDKL DESK
April 27, 2026 9:57 pm
Link Copied!

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের রেকর্ড রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাওহীদ হৃদয়। চাপের মুহূর্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সিদ্ধান্তই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

শুরুর দিকে ধীরগতির কারণে চাপে পড়ে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১১তম ওভারে ৩ উইকেটে ৭৭ রান ছিল দলের সংগ্রহ, জয়ের জন্য তখন ওভারপ্রতি ১১ রানের বেশি করতে হতো। সেই পরিস্থিতিতে হৃদয়ের সঙ্গে যোগ দেন পারভেজ হোসেন ইমন, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে।

ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘ওই পরিস্থিতিতে দলের রান দরকার ছিল। তাই আমার পরিকল্পনা ছিল শুধু আক্রমণ করা। না হলে ম্যাচটা কঠিন হয়ে যেতে পারতো।’

তিনি আরও বলেন, ‘টি–টোয়েন্টি এমন একটা খেলা যেখানে এক–দুই ওভার খারাপ গেলেই ম্যাচ প্রতিপক্ষের দিকে চলে যায়। দুই ওভারের একটা ফেজ—ভালো ব্যাটিং বা বোলিং, দুই–তিনটা উইকেট—ম্যাচের গতি বদলে দিতে পারে।’

মিডল অর্ডারে ইমনের আক্রমণাত্মক ব্যাটিং নিজের কাজ সহজ করে দিয়েছে বলেও জানান হৃদয়, ‘মিডল অর্ডার এমন একটা জায়গা যেখানে আক্রমণও করতে হয়, আবার ইনিংসও গড়তে হয়। ইমনের আক্রমণাত্মক ব্যাটিং আমার কাজটা সহজ করে দিয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।