ঢাকাTuesday , 2 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

BDKL DESK
December 2, 2025 6:26 pm
Link Copied!

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। ফিল্ডিংয়ে পাঁচ ক্যাচ তালুবন্দি করে ইতিহাস গড়লেন টাইগার এই ক্রিকেটার।
ম্যাচে ফিল্ডিংয়ে আইরিশদের ইনিংসের একে একে পাঁচটি ক্যাচ তালুবন্দি করেন। গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইটের গুরুত্বপূর্ণ ক্যাচগুলো লুফে নেন তিনি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেয়ার বিশ্ব রেকর্ড গড়লেন তামিম। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে আউটফিল্ডে পাঁচ ক্যাচ নেয়া তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। এর আগে সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এই রেকর্ডটি গড়েছিলেন।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পেলেও এরপরই পথ হারায় তারা। শেষমেশ ১৯ ওভার ৫ বলে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন স্টার্লিং।
বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান—উভয়েই তিনটি করে মূল্যবান উইকেট তুলে নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়া তানজিদ হাসান তামিম ব্যাট হাতেও ফিফটি হাঁকিয়েছেন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন। এতে আয়ারল্যান্ডের দেয়া ১১৮ রানের টার্গেট মাত্র ১৩.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। আর টাইগাররা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।