ঢাকাSaturday , 21 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

BDKL DESK
March 21, 2026 11:32 am
Link Copied!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আসছে বড় পরিবর্তন। চলতি মাসেই দায়িত্ব শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। এরই মধ্যে নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক চূড়ান্ত করেছে বিসিবি।

গত ৮ মার্চ পর্যন্ত নির্বাচক পদের জন্য আবেদন গ্রহণ করে বিসিবি। মোট ১৬ জন সাবেক ক্রিকেটার এই পদের জন্য আবেদন করেন। বিবিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করা হয়েছে। এর আগে তিনি জাতীয় দলের সহকারী নির্বাচকের দায়িত্বেও ছিলেন।

অন্যদিকে, সহকারী নির্বাচক পদে শুরু থেকেই আলোচনায় ছিলেন তুষার ইমরান ও নাঈম ইসলাম। তবে শেষ পর্যন্ত নাঈম ইসলামই এই পদে এগিয়ে আছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি, তবে খুব শিগগিরই তা আসতে পারে।

নির্বাচক প্যানেল গঠনের কাজে যুক্ত ছিলেন বিসিবির পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ, নাজমুল আবেদীন ফাহিম এবং আবদুর রাজ্জাক।

জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে বাশারের মাসিক বেতন হবে প্রায় ৪ লাখ টাকা। সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামের সম্ভাব্য বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। একই বেতন কাঠামো পেতে পারেন বর্তমান সহকারী নির্বাচক হাসিবুল হোসেন শান্তও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।