দীর্ঘ দেড় মাসের বিপিএল শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজ। আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের সিরিজ।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে আজ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চা বাগানে এই ট্রফি উন্মোচন করেছেন টাইগারদের অধিনায়ক শান্ত এবং লঙ্কানদের অধিনায়ক চারিথ আশালঙ্কা। আগামীকাল প্রথম ম্যাচের পর ৬ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর দুই দলের শেষ ম্যাচটি হবে ৯ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এরপর দুই দল মুখোমুখি হবে সাদা পোশাকের লড়াইয়ে। টেস্টে দুই ম্যাচের সিরিজ খেলবে শান্ত-আসালাঙ্কারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
