ঢাকাFriday , 6 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

চট্টগ্রামে পর্দা উঠছে নারী বিভাগীয় টুর্নামেন্টের

BDKL DESK
March 6, 2026 8:54 pm
Link Copied!

চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ডিভিশনাল উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬। আগামীকাল ৭ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সম্ভাবনাময় নারী ক্রিকেটাররা অংশ নেবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরীর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য হলো বিভাগের নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক একটি মঞ্চ তৈরি করা এবং তৃণমূল ও বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশে অবদান রাখা।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন এই লিগে। ড্রাফটের মাধ্যমে তাদের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো — পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।

লিগের জন্য খেলোয়াড়দের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং ম্যাচভিত্তিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে থাকা ১২ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৭ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’-তে থাকা ১৫ জন খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা এবং ক্যাটাগরি ‘সি’-তে থাকা ২৯ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৪ হাজার টাকা।

টুর্নামেন্টের সব ধরনের ব্যয় বহন করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপ। অংশগ্রহণকারী দলগুলোর জন্য দুটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের হোটেল থেকে মাঠে আনা – নেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।
আগামী এপ্রিলে নারীদের বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের আশা, এই ডিভিশনাল লিগ থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটাররা ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে খেলার সুযোগ পেতে পারেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।