ঢাকাMonday , 4 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

একশ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

BDKL DESK
December 4, 2023 11:14 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মুখিয়ে আছে বাংলাদেশ। আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। এ ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওর্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।

গ্রান্ড স্ট্যান্ড-১০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড-৫০০ টাকা

ক্লাব হাউজ-৩০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড-২০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড-১০০ টাকা

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।