ঢাকাMonday , 10 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অধিনায়কের দায়িত্বে ফেরার কারণ জানালেন শান্ত

BDKL DESK
November 10, 2025 5:25 pm
Link Copied!

গত জুনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে নেতৃত্ব হারানোর পর তিন ফরম্যাটে আলাদা অধিনায়কের জটিলতাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে সেই দায়িত্বে ফিরলেন শান্ত।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের আগেরদিন শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত তার এই প্রত্যাবর্তনের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

নেতৃত্বে ফেরা প্রসঙ্গে শান্ত বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না। অন্য দুইজন ক্যাপ্টেনের (লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ) সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে (ফেরার) সময়টা সঠিক।’

অধিনায়কত্ব ছাড়ার পরের সময়টাকেও তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। শান্ত যোগ করেন, ‘এই সময়টায় ভালোই ছিলাম। এখন বোর্ডের যে যোগাযোগ, যে মনোভাব তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি দলই সবার আগে। বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। তাই ফিরেছি।’

এই সিরিজেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন (দ্বিতীয় টেস্টে)। সতীর্থের এই অর্জনকে জয় দিয়ে উদযাপন করতে চান তিনি। শান্ত বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে ভীষণ কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করতে পারি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।