ঢাকাWednesday , 25 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

১০ লাখ টাকার ‘আইকন’ ক্রিকেটার জ্যোতি-নাহিদা-সোবহানা

BDKL DESK
February 25, 2026 5:34 pm
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দা উঠছে নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আগামী ৩ এপ্রিল থেকে দেশের দুই ভেন্যুতে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দলের এই জমজমাট আসর, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু করে দিয়েছে বোর্ড।

টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ‘আইকন’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি। এই তিনজনই তিন দলের নেতৃত্ব দেবেন।

এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ৬ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির জন্য ৫ লাখ এবং ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে ৩ লাখ ও দেড় লাখ টাকা করে পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে প্রতিটি দলকে অন্তত ৪ জন করে খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে এবং ম্যাচের একাদশে অন্তত ২ জন বিদেশি খেলানো বাধ্যতামূলক। বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামো ক্যাটাগরি ভেদে ৩ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তিতেও বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবে। এরই মধ্যে বিসিবিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ৩০ লাখ টাকা জমা দিয়ে দল নিতে আগ্রহ দেখিয়েছে নাবিল গ্রুপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।