ঢাকাSaturday , 11 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সাকিব ইস্যুতে প্রধান নির্বাচকের পরিষ্কার বার্তা

BDKL DESK
April 11, 2026 6:36 pm
Link Copied!

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে দল ঘোষণার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাকিব আল হাসান।
জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা আপাতত ঝুলে আছে, যেখানে নির্বাচকরা বলছেন সবকিছু নির্ভর করছে প্রস্তুতি ও চলমান পরিস্থিতির ওপর।

নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে।

দল ঘোষণার পর তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই।
ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’

সাবেক অধিনায়ককে দীর্ঘমেয়াদে দলে পাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

এর আগে বিসিবির আগের কমিটির সময় থেকেই সাকিবকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখনো জাতীয় দলে ফেরা হয়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।