ঢাকাThursday , 10 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

BDKL DESK
July 10, 2025 9:42 pm
Link Copied!

ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের কারণেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। তাই টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে বেশি বিকল্প নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু তা কাজে লাগাতে পারেনি টাইগাররা। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকলেও টপ অর্ডার ব্যাটাররা বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে কোনোরকমে দেড়শ রান ছুঁয়েছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন।

দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।

এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি মিরাজ ও শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।

মিরাজ করেছেন ২৩ বলে ২৯ রান। শামীম করেছেন ৫ বলে অপরাজিত ১৪ রান। আর ২৯ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।