ঢাকাSunday , 28 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শরিফুলের মাথায় আঘাত

BDKL DESK
December 28, 2025 10:19 pm
Link Copied!

দারুণ জয় দিয়ে এবারের বিপিএলে শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। তবে পরের দিনই অনুশীলনে প্রস্তুতি সারার মাঝে চোট পেয়েছেন দলটির পেসার শরিফুল ইসলাম। তাকে হাসপাতালেও যেতে হয়েছিল, তবে চোট বেশি গুরুতর নয় বলে জানা গেছে।

প্রথম দু’দিন খেলার পর আজ রোববার বিপিএলে বিরতি। বিরতির দিনে সিলেটের আউটার মাঠে অনুশীলনের সময় মাথায় আঘাত পান শরিফুল। মূলতঃ সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছিলেন তিনি। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় শরিফুলকে।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’ ইতোমধ্যে হাসপাতাল থেকে টিম হোটেলেও গিয়েছেন শরিফুল।

চলতি বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে চট্টগ্রাম। ওই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে তারা ৬৫ রানে হারায়। চট্টগ্রামের পক্ষে ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন শরিফুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।