ঢাকাSunday , 29 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

লিগ অনিশ্চয়তায় উদ্বেগ, বিসিবিকে কোয়াবের চিঠি

BDKL DESK
March 29, 2026 10:19 pm
Link Copied!

ঢাকা লিগসহ দেশের ঘরোয়া ক্রিকেটের বর্তমান অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। এ বিষয়ে বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি।

রোববার বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে পাঠানো চিঠিতে ঢাকা লিগের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে কোয়াব। একই চিঠি সিসিডিএম চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, উভয় চিঠিই গ্রহণ করা হয়েছে।

চিঠিতে কোয়াব উল্লেখ করেছে, ঘরোয়া মৌসুমের শেষ পর্যায়ে এসেও ঢাকা লিগ কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। বিশেষ করে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু করার কোনো প্রস্তুতি চোখে পড়ছে না। দ্বিতীয় বিভাগ লিগেও উল্লেখযোগ্য সংখ্যক ক্লাব অংশ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া বঞ্চিত ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো আয়োজন বা বোর্ডের পরিকল্পনা নিয়েও অনিশ্চয়তার কথা জানানো হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর বিষয়েও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে দাবি কোয়াবের।

চিঠিতে আরও বলা হয়, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য এসব লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে অনেক ক্রিকেটার আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন।
জীবিকার প্রধান উৎস বন্ধ থাকায় অনেকের জন্য পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবি সভাপতি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবেন বলে আশা প্রকাশ করেছে কোয়াব। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করে ঘরোয়া লিগগুলো চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।