ঢাকাWednesday , 3 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃষ্টির পেটে তৃতীয় টি টোয়েন্টি, হাতছাড়া হোয়াইটওয়াশের সুযোগ

BDKL DESK
September 3, 2025 10:21 pm
Link Copied!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ৩ ম্যাচের সিরিজটি বাংলাদেশ ২-০তে জিতে নিয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ টি টোয়েন্টির প্রথম ইনিংসে দুই দফা বৃষ্টি হানা দেয়ায় পুরো ২০ ওভার খেলা হয়নি। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো, কিন্তু সেই সময়টুকুও দেয়নি আবহাওয়া।

বাংলাদেশ ইনিংসে ১৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন দাস, ৬ চার ও ৪ ছক্কায় মাত্র ৪৬ বলে। শেষ দিকে নুরুল হাসান সোহান ১১ বলে ২২ রান ও জাকের আলি ১৩ বলে ২০ রান অপরাজিত ছিলেন।

বৃষ্টির আগে লিটন ও সাইফ হাসান ওপেনিং করেছেন। সাইফ ৮ বলে ১২ রান করেন, তবে লিটন ঝড়ো ব্যাটিং করে ২৭ বলে ফিফটি তুলে নেন। তাওহিদ হৃদয় ১৪ বলে ৯ রান এবং শামীম হোসেন ১৯ বলে ২১ রান করেন।

সিরিজ নিশ্চিত হওয়ায় বাংলাদেশ একাদশে ৫ পরিবর্তন আনে। নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দেয়া হয়। তিন বছর পর জাতীয় দলে ফিরেন নুরুল হাসান সোহান।

এই পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য সিরিজ হন লিটন কুমার দাস। এটি তার টি টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় সিরিজ সেরা পুরস্কার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।