ঢাকাThursday , 1 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃথা গেল শামীমের ঝড়ো ইনিংস, কষ্টার্জিত জয় সিলেটের

BDKL DESK
January 1, 2026 10:37 pm
Link Copied!

আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। টস জিতে আগে ব্যাট করে ১৭৩ রান সংগ্রহ করা সিলেটের হয়ে ওমরজাই মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রানের টর্নেডো ইনিংস খেলার পর বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এই জয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ আমিরের বলে মাত্র ১ রানে জিয়া আকবরি বোল্ড হওয়ার পর উসমান খান (২১) ও সাইফ হাসানও দ্রুত ফিরে যান। ওমরজাই বোলিংয়ে এসেই সাইফকে ফেরানোর পর ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও শূন্য রানে সাজঘরে পাঠান। এরপর মেহেদী হাসান মিরাজের বলে নাসির হোসেন (৫) এলবিডব্লিউ হলে মাত্র ৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা।

ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শামীম পাটোয়ারি। তবে নাসুম আহমেদের বলে সাব্বির ও পরবর্তীতে ইমাদ ওয়াসিম ফিরে গেলে ঢাকার জয়ের আশা ক্ষীণ হয়ে আসে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন শামীম। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে শেষ বল পর্যন্ত সিলেটকে কাঁপিয়ে দেন তিনি। শামীম ৪৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ২০ শেষে ৭ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকার ইনিংস।

এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানে রনি তালুকদার ও দ্রুতই মিরাজ বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ সামাল দেন ওপেনার সাইম আইয়ুব (২৯) ও পারভেজ হোসেন ইমন। ইমনের ৩২ বলে ৪৪ রানের ইনিংসটি সিলেটে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষদিকে আফিফ হোসেন (১৩) ব্যর্থ হলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ফিফটি এবং ইথান ব্রুকসের ৬ বলে ১৩ রানের ক্যামিওতে ৪ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় সিলেট টাইটান্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।