ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বিসিবিতে আবার পদত্যাগ!

BDKL DESK
April 5, 2026 6:09 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একদিনেই চার পরিচালকের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টায় সভায় বসেন বোর্ড পরিচালকরা। সভা শেষ হওয়ার আগেই পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান ফয়েজুর রহমান মিতু। আর সভা শেষ হতেই আরও তিন পরিচালক ইস্তফা দেন। পদত্যাগকারীরা হলেন ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম, মেহেরব আলম ও সবশেষ মঞ্জুরুল আলম।

শাহনিয়ান তানিম ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মেহেরব আলম ছিলেন সিকিউরিটি কমিটির চেয়ারম্যান এবং মঞ্জুরুল আলম মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন ফায়াজুর রহমান মিতু। পদত্যাগপত্রে তারা সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বিসিবিতে পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনা দেখা যাচ্ছে। এর আগে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সালও পদত্যাগ করেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন এবং তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন।

সাম্প্রতিক এসব পদত্যাগের পর বিসিবিতে পরিচালকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ জনে। এর আগে নির্বাচিত ২৩ পরিচালক এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনএসসি থেকে মনোনীত ২ পরিচালক নিয়ে বোর্ড গঠিত হয়েছিল। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের সহ-সভাপতির দায়িত্বে আছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।