ঢাকাSaturday , 29 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন পাকিস্তানের দুই তারকা

BDKL DESK
November 29, 2025 9:40 pm
Link Copied!

তিন দফা পেছানোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের নিলামের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম।
বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে প্রত্যেক দল দু’জন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে। সেই সঙ্গে সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারও নিতে পারবে আগাম চুক্তিতে।

এবারের বিপিএলে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে পুরোনোদের মধ্যে শুধু থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

ইতোমধ্যে ৬ দলই দুইজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। নবাগত ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও দলে টেনেছে জাতীয় দলের দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিমকে।

এবার বিদেশিদের মধ্যে পাকিস্তান জাতীয় দলের ওপেনার শাহিবজাদা ফারহান এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকেও দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক পেইজে এক পোস্টে হান্নান সরকার লিখেছেন, ‘পাকিস্তান জাতীয় দলের ওপেনার শাহিবজাদা ফারহান এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ, এবারের বিপিএলে দুজনেরই নতুন ঠিকানা রাজশাহী ওয়ারিয়র্স। আরও কিছু ভালো নাম যুক্ত হতে যাচ্ছে আমাদের স্কোয়াডে। ধৈর্য্য ধরুন, সবই জানতে পারবেন সময়ের সাথে সাথে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।