ঢাকাFriday , 28 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে নবাগত রাজশাহীর কোচিং প্যানেলে চমক

BDKL DESK
November 28, 2025 3:48 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্স তাদের কোচিং প্যানেলে চমক দেখিয়েছে। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ হান্নান সরকার। তার প্যানেলে সিনিয়র সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে।
হান্নান ও রাজিনকে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট এবং ২০ ওয়ানডে খেলেছেন হান্নান সরকার। তবে খেলোয়াড়ি জীবন ছাড়লেও ক্রিকেট থেকে সরে যাননি তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ছিলেন তিনি। যদিও এই বছরের শুরুর দিকে কোচিংয়ের জন্যই নির্বাচক পদ ছাড়েন হান্নান।

খেলোয়াড়ি জীবনের পর ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান এবং পরবর্তীতে লেভেল-টু কোচিং কোর্স করেন হান্নান। কোর্স করার পর কোচিংয়ে হাতেখড়ি হয় তার। বিপিএলের প্রথম দুই আসরে ছিলেন তখনকার দল দুরন্ত রাজশাহীর সহকারী কোচ।

ক্রিকেট বোর্ড থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। পরে ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করেন তিনি। এবার প্রধান কোচ হিসেবে ফিরলেন বিপিএলে।

অন্যদিকে, রাজশাহীর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাওয়া রাজিন সালেহ বর্তমানে বিসিবির এইচপি বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন। এর আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।