ঢাকাSunday , 12 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা

BDKL DESK
April 12, 2026 10:02 pm
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অতিরিক্ত আরও একদিন খেলার অনুমতি পেলেন শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় দলের এই দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।

পিএসএলে খেলার জন্য শরিফুল ও রানাকে এনওসি দেয়া হয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং শরিফুল ও রানার ফ্র‍্যাঞ্চাইজি পেশোয়ার জালমির অনুরোধে সেটির মেয়াদ আরও একদিন বাড়াল বিসিবি।

আগামীকাল (১৩ এপ্রিল) লিগপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের পেশোয়ার। সেই ম্যাচের জন্যই বাংলাদেশি তারকাদের রাখতে চাইছে পেশোয়ার। আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগদানের কথা রয়েছে তাদের।

পিএসএলের বর্তমান মৌসুমটা দুর্দান্ত কাটছে নাহিদ রানা এবং শরিফুলের। দুজনেই নিয়মিত খেলছেন পেশোয়ারের একাদশে। বল হাতে দিচ্ছেন ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান। মৌসুমের শুরু থেকে না খেললেও শেষ ৩ ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। আর শরিফুল ৪ ম্যাচে ২ উইকেট নিলেও বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী।

নিউজিল্যান্ড সিরিজের জন্য আপাতত দেশে ফিরতে হচ্ছে পিএসএলে খেলা সব বাংলাদেশি ক্রিকেটারকে। আগামী ১৭ এপ্রিল শুরু হয়ে ওয়ানডে সিরিজ চলবে ২৩ এপ্রিল। এরপর ওয়ানডে দলের খেলোয়াড়রা চাইলে আবার পিএসএলে যেতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।