মেরিনার্স প্রতিপক্ষের জালে ভুরি-ভুরি গোল দিচ্ছে। প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাচ্ছে মোহামেডান-আবাহনীও। তিন বড় দলের গোলবন্যা দেখে উজ্জ্বীবিত ঊষা ক্রীড়া চক্রও। প্রিমিয়ার লিগে ফিরে আসা পুরনো ঢাকার দলটি মঙ্গলবার ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে।
মওলানা ভাসানী স্টেডিয়ামে হাসান যুবায়ের নিলয় এবং মোহাম্মদ শারিকের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। এছাড়া দলটির ভারতীয় খেলোয়াড় অনিকেত গুরাভ জোড়া গোল করেন।
বাংলাদেশ এসসির রাফিউল ইসলাম ও ভারতীয় প্রিন্স কুমার একটি করে গোল করেন। ষষ্ঠ ম্যাচে ঊষার এটি চতুর্থ জয়। পঞ্চম ম্যাচে তৃতীয় হার বাংলাদেশ এসসির।
১০ মিনিটে নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। ১৩ মিনিটে প্রিন্স কুমার গোল করে সমতায় ফেরান বাংলাদেশ এসসিকে। ২০ মিনিটে আবারো গোল ঊষার, অভিজ্ঞ ফরোয়ার্ড নিলয়ের ব্যবধান ২-১ করেন।
২১ মিনিটে অনিকেত ফিল্ড গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ। মিনিট পরেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করার পাশাপাশি ঊষাকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন নিলয়। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন বাংলাদেশ এসসির রাফিউল।
৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ঊষার ভারতীয় মোহাম্মদ শারিক। ৪৭ মিনিটে শারিক আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করওে ঊষা এগিয়ে যায় ৬-২ ব্যবধানে। ৫৫ মিনিটে শারিকের পেনাল্টি কর্নার থেকে গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় ঊষা। ৫৯ মিনিটে ঊষার শেষ গোলটি করেন অনিকেত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
