আগামী জুনে ইংল্যান্ডে বসবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতিরা। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি।
আইসিসি থেকে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করার প্রস্তাব পেয়েছেন জেসি। এখনও বিশ্বকাপ শুরু হতে মাস দুয়েক বাকি রয়েছে। যে কারণে নিজের সেরা প্রস্তুতি নিতে যথেষ্ট সময় পাচ্ছেন জেসি। ভারতে অনুষ্ঠিত সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এদিকে গেল মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। যেখানে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) পড়েছে ‘বি’ গ্রুপে। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
