শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জেমি সিডন্স। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৬ মার্চ থেকে রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন রত্নায়েকে। ২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। তবে ২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
এদিকে, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়াও, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি। পরে বাংলাদেশের এইচপিতেও কাজ করেছেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
