ঢাকাTuesday , 7 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

তামিমকে চাটুকার থেকে দূরে থাকার পরামর্শ ‘দোস্ত’ ইমরুলের

BDKL DESK
April 7, 2026 9:35 pm
Link Copied!

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগের কমিটি ভেঙে এরই মধ্যে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।
নতুন দায়িত্বে আসায় তামিমকে অভিনন্দন জানিয়েছেন এক সময়ের সতীর্থ ও বন্ধু ইমরুল কায়েস। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তামিমের উদ্দেশে ইমরুলের পরামর্শ, ‘দোস্ত, আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস। অভিনন্দন।’

এদিকে, নতুন দায়িত্ব পেয়েই সন্ধ্যা ৬টার দিকে বিসিবি কার্যালয়ে গেছেন তামিম ইকবাল। তার আগমনে বিসিবিতে দেখা যায় উপচেপড়া ভিড়। তামিমবিসিবিতে ঢোকার সময় তার নামে মুহূর্মুহূ স্লোগান দেন অনেকে।
প্রসঙ্গত, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।