প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ও ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন। ফরচুন বরিশালের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা।
তবে শেষ পর্যন্ত বিপিএলে থাকতে পারলেন না মহারাজ ও ব্যান্টন। ইনজুরির কারণে ছিটকে গেলেন তারা। আঙুলের চোটে দেশে ফিরে গেছেন কেশব মহারাজ। টম ব্যান্টন ভুগছেন কুঁচকির ইনজুরিতে।
প্রথমবারের মত বিপিএল খেলতে এসে মাত্র এক ম্যাচই খেলেছেন টম ব্যান্টন। রংপুরের বিপক্ষে ২৪ বলে করেন ২৬ রান। অন্যদিকে তিন ম্যাচ খেলার সুযোগ হয়েছে কেশব মহারাজের। বল হাতে তিন উইকেট তার।
এদিকে বিপিলের শেষ পর্বে ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন ‘কিলার মিলার’ খ্যাত প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। আগামী ২৪ ফেব্রুয়ারি বরিশালের ক্যাম্পে যোগ দেবেন তিনি। সব ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্লে অফ ম্যাচ খেলবেন মিলার। ফরচুন বরিশাল বিষয়টি নিশ্চিত করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
