ঢাকাSaturday , 28 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি

BDKL DESK
March 28, 2026 9:19 pm
Link Copied!

গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানানো হয়।

কিন্তু শনিবার (২৮ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ করলে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনো কার্যকর আছে। কোনো পরিবর্তন হয়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি কিছু গণমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর প্রকাশিত হলে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে মন্ত্রণালয় এই প্রতিবাদলিপি জারি করে। সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে বিবৃতিটি জরুরি ভিত্তিতে প্রচারের অনুরোধও জানানো হয়েছে।

বর্তমানে আইপিএল ২০২৬ চলছে। নতুন সরকারের অধীনে খেলাধুলাকে রাজনীতি থেকে মুক্ত রাখার আলোচনা চললেও, তথ্য মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে পুরনো সিদ্ধান্ত এখনো বাতিল হয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।