ঢাকাSaturday , 9 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিরিজ হারের পরেও ইতিবাচক দেখছেন শান্ত

BDKL DESK
March 9, 2024 10:29 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশ দলের। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে আজ শনিবার সিলেটে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এরইসঙ্গে টানা ৮৩৮ দিন পর ঘরের মাঠে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারের মুখ দেখল টাইগাররা। সবমিলিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের পর এটাই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হার।

তবে আজ শনিবার হারলেও পুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।’

সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, ‘অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’

শেষের ৫ ওভার অবশ্য টাইগার বোলাররা ভালো করেছে এমনটি বলছেন শান্ত, ‘না পিচ পরিবর্তন হয়নি। বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমাদের বোলাররা শেষ দিকে ভালোভাবে প্ল্যান কাজে লাগিয়েছে।’

পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।