ঢাকাWednesday , 29 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

BDKL DESK
April 29, 2026 10:19 pm
Link Copied!

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের হকির বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। আগেই টুর্নামেন্টের মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলার মেয়েরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাছাই পর্বের সেমিফাইনালে আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ১-১ সমতায় থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দু’দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এতেই ৩-১ গোলের লিড নেয় বাংলাদেশ।

ম্যাচের শেষ দুই মিনিটে বাংলাদেশকে বেশ চাপে রাখে সিঙ্গাপুরের মেয়েরা। তবে গোলের দেখা পায়নি তারা। এতেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার পান আইরিন রিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।