শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান জয়িতা। টি-টোয়েন্টি ফরম্যাটের ওই টুর্নামেন্টে ৭ ম্যাচে ১২৩ রান আসে ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে। এবার ওয়ানডে ফরম্যাটেও তার ওপর আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
এছাড়া, ৭ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা। মূল দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন এবং তাজ নেহারকে।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের মাঝে দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা। সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
