ঢাকাSaturday , 11 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজেও একই দল নিয়ে খেলবে বাংলাদেশ

BDKL DESK
April 11, 2026 6:35 pm
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন।
মূলত পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যারা খেলেছেন, তাদের ওপরই পুনরায় আস্থা রেখেছে নির্বাচক প্যানেল।

সর্বশেষ সিরিজে দলের পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় স্কোয়াডে কোনো বড় পরিবর্তন আনা হয়নি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ নয়ে থাকা নিশ্চিত করতে কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে চায় টাইগাররা।
বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে থাকা বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই এখন মহামূল্যবান।

বর্তমানে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন।
১২ এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন। তবে বিশেষ সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ শেষ করে মোস্তাফিজুর রহমান পুনরায় পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাবেন।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই দলে অভিজ্ঞ ও তরুণদের ভারসাম্য রাখা হয়েছে। পেস ইউনিটে তাসকিন আহমেদ ও শরীফুলের সাথে থাকছেন তরুণ গতিদানব নাহিদ রানা। আর স্পিন বিভাগে রিশাদ ও তানভীর ইসলামের ওপর ভরসা রাখছে দল।

একই দল রাখার কারন হিসেবে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা বসে দেখেছি, আগের সিরিজের যে দলটা ছিলো তারা ভালো একটা সিরিজ খেলেছে। আমাদের মনে হয়ে এই সিরিজের জন্যও তাদের ওপর আস্থা রাখা যায়।’

আরেক প্রশ্নে প্রধান নির্বাচক বাশার বলেন, ‘আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করি। যাকে সুযোগ দিচ্ছি, তাকে কেন বাদ দেব, এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের কাছেই পরিষ্কার থাকতে হবে। কাউকে বাদ দেওয়ার মতো কোনো পরিষ্কার কারণ আমাদের কাছে নেই। যারা সুযোগ পেয়েছে, তাদের যথেষ্ট সময় না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না; এটাই আমাদের ভাবনা। এই কারণেই আমরা মূলত একই দল ধরে রেখেছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।