ঢাকাFriday , 10 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নিউজিল্যান্ডের বাংলাদেশ সিরিজের দলে পরিবর্তন

BDKL DESK
April 10, 2026 8:33 pm
Link Copied!

ডানহাতি পেসার ক্রিস্টিয়ান ক্লার্কের এ বছর নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়েছে। তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলেছেন তিনি। এই মাসেই বাংলাদেশে খেলতে পারতেন নিজের চতুর্থ ওয়ানডে ও দ্বিতীয় টি-টোয়েন্টি। কিউইরা তাকে দুই ফরম্যাটের দলে রেখেছিল। এখন সফরেই আসা হচ্ছে না। ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে।

ক্লার্ক নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় সফররত। সেখানেই হাতের চোটে পড়েছেন। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। তার বদলি হিসেবে নিউজিল্যান্ড দুই ফরম্যাটের দলে নিয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি এক বিবৃতি দিয়ে জানিয়েছে।

জাতীয় দলে লিস্টারের ২০২৩ সালে অভিষেক হয়েছিল। ৩ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ১২টি টি-২০। কিন্তু ২০২৪ সালের পর থেকে কোনো ম্যাচ খেলেননি। ৩০ বছর বয়সি এই পেসার বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরেও রয়েছেন।

তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে আগামী সোমবার। ঢাকায় ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ ১৭ এপ্রিল। একই ভেন্যুতে পরের ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।

ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না বেন সিয়ার্স। তাকে সম্প্রতি বদলি হিসেবে দলে নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। তার কোনো বদলি নেওয়া হয়নি, টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।