ঢাকাWednesday , 8 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

তামিমকে অভিনন্দন জানিয়ে যা বললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি

BDKL DESK
April 8, 2026 8:36 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর তামিম ইকবালকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটির নেতৃত্বে তামিমের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তামিম ইকবালকে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন আসে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর দেশের ক্রিকেট পরিচালনার জন্য তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন নির্বাচনের আয়োজন করাই তাদের প্রধান কাজ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এনএসসি জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে অনিয়ম এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। এসব কারণেই আগের কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। আইপিএল সংক্রান্ত বিতর্ক এবং মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। পরবর্তীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও মতবিরোধ দেখা দেয়, যার প্রভাব পড়েছে আইসিসি ইভেন্টগুলোতেও।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ নতুন করে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হয়। এরই ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সিরিজ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা চলমান রয়েছে।

এই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের সহ-সভাপতির পক্ষ থেকে তামিম ইকবালকে দেয়া অভিনন্দনকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের অধীনে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক পথে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।