ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

যে কারণে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ

BDKL DESK
April 5, 2026 6:12 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ডের নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন আজ রোববার জাতীয় ক্রীড়া (এনএসসি) পরিষদে জমা দিয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। এই কমিটির মুখোমুখি হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তবে সাক্ষাতের জন্য ডাকা হলেও তাতে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঠিক কি কারণে তিনি সাড়া দেননি সেই ব্যাখ্যাও দিয়েছেন এক ফেসবুক পোস্টে।

সেই পোস্টে আসিফ মাহমুদ উপস্থিত হতে না পারার একাধিক কারণ দেখিয়েছেন। তিনি বলেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি- প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ারবহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড পরিচালকদের পরের বোর্ডে পরিচালকের পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’

সেই পোস্টে সাবেক ক্রীড়া উপদেষ্টা আরও লিখেছেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেয়নি।’

প্রসঙ্গত, তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও নানান অনিয়মের অভিযোগে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশ বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। একইসঙ্গে তারা বয়কট করে আসছিল ঘরোয়া ক্রিকেট। যে কারণে এখনও বেশ কয়েকটি প্রতিযোগিতা মাঠে গড়ায়নি। জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর ক্রীড়া সংগঠকরা বিসিবির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেন এনএসসির কাছে।

উল্লেখ্য, আজ রোববার তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। সেখানেই উঠে আসে আসিফ মাহমুদের হাজির না হওয়ার প্রসঙ্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।