ঢাকাWednesday , 1 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

হাবিবুল বাশারের প্যানেল দায়িত্ব বুঝে নিচ্ছে

BDKL DESK
April 1, 2026 9:00 pm
Link Copied!

জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করছেন হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। বাশারের সঙ্গে নতুন নির্বাচক প্যানেলে সহকারী হিসেবে কাজ শুরু করবেন নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম। আর আগে থেকেই এই প্যানেলে সদস্য হিসেবে বহাল আছেন হাসিবুল হোসেন শান্ত।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই আজ বুধবার দুপুরে নিজেদের মধ্যে বৈঠকে বসবেন চার নির্বাচক। প্যানেলের নতুন সদস্যরা একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি আসন্ন সিরিজগুলো নিয়ে নিজেদের প্রাথমিক পরিকল্পনা ও চিন্তাভাবনা আদান-প্রদান করবেন বলে জানা গেছে।

হাবিবুল বাশারের নেতৃত্বাধীন এই নতুন কমিটির প্রথম এসাইনমেন্ট হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ (ওয়ানডে ও টি-টোয়েন্টি)। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন আগে থেকেই চলছে। নির্বাচকরা আজ থেকেই স্কোয়াড গঠন ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে কাজ শুরু করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘এক্সাইটেড অবশ্যই। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

এর আগে গতকাল ৩১ মার্চ দায়িত্ব শেষ হয় সদ্য বিদায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। ওই কমিটির হাসিবুল হাসান শান্ত আছেন বাশারের প্যানেলেও। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেল দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।