ঢাকাTuesday , 31 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদ শেষ হলো লিপুর, পাবেন সম্মাননা

BDKL DESK
March 31, 2026 10:46 pm
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় দিয়ে দারুণভাবে নিজের দায়িত্ব শেষ করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ ৩১ মার্চ মিরপুরে ছিল তার শেষ কর্মদিবস। লিপুর বিদায়ের পর জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্রুতই বিসিবির পক্ষ থেকে সম্মাননা জানানো হবে লিপুকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে সময় কাটিয়েছিলেন লিপু। সেখানে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কিছু পরামর্শও দিয়েছিলেন তিনি।

সাধারণত দেশের ক্রিকেটে বিদায়টা সবসময় সুখকর হয় না, তবে দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু হাসিমুখেই দায়িত্ব শেষ করলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে আসা লিপু এবার আর চুক্তি নবায়ন করেননি। জানা গেছে, বিসিবি থেকে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে এখন থেকে কাজ করবে নতুন নির্বাচক প্যানেল। তার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।