ঢাকাSaturday , 28 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা

BDKL DESK
March 28, 2026 9:20 pm
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার মুখোমুখি হয়েছিলেন দুই বাংলাদেশি তারকা শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৩২ রাঙের ম্যাচে রিশাদের রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শরিফুলের পেশোয়ার জালমি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইয়াসির খানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাওয়ালপিন্ডি। পেশোয়ারের হয়ে এই ম্যাচে অভিষেক হওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামের হাতেই প্রথম ওভার তুলে দেন অধিনায়ক বাবর আজম। পুরো ম্যাচে ৪ ওভার বল করে ৩১ রান খরচ করে উইকেটের দেখা পাননি তিনি। প্রথম তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিং (৭, ৮ ও ৫ রান) করলেও ইনিংসের ১৯তম ওভারে ১১ রান দিয়ে কিছুটা খরুচে ছিলেন এই বাংলাদেশি পেসার।

২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পেশোয়ারকে দারুণ শুরু এনে দেন বাবর আজম (৩৯) ও মোহাম্মদ হারিস (৪৭)। তাদের ৭৮ রানের উদ্বোধনী জুটির পর মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদের ক্যামিও ইনিংসে সহজেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার জালমি।

অন্যদিকে, রাওয়ালপিন্ডির হয়ে বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির উইকেটটি শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শুরুতে আঁটসাঁট বোলিং করে চাপ তৈরি করলেও শেষ ওভারে তিনিও কিছুটা খরুচে ছিলেন।

পেশোয়ার জালমির স্কোয়াডে থাকা অপর দুই বাংলাদেশি ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও গতি তারকা নাহিদ রানা এই ম্যাচে একাদশে সুযোগ পাননি। তাদের পিএসএল অভিষেকের অপেক্ষা তাই আরও কিছুটা বাড়ল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।