ঢাকাTuesday , 24 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবার পিএসএলে বাংলাদেশের সৈকত

BDKL DESK
March 24, 2026 10:46 pm
Link Copied!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি প্রথমবারের মতো পিএসএলে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।

আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকত এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান হলো। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকলেও পিএসএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে এটি তার অভিষেক।

তার সঙ্গে প্রথমবারের মতো পিএসএলে আম্পায়ারিং করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। এছাড়া অভিজ্ঞতার ঝুলিতে ভরপুর কয়েকজন এলিট প্যানেলের আম্পায়ারও আছেন এবারের তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পাকিস্তানের আহসান রাজা, নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি এবং ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ।
ম্যাচ রেফারিদের তালিকাতেও রয়েছে চমক। আইসিসির এলিট প্যানেলের সদস্য স্যার রিচার্ড রিচার্ডসন প্রথমবারের মতো পিএসএলে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ রোশন মহানামা, যিনি এর আগে ৭১টি পিএসএল ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের আসর। শুরুতে ছয়টি ভেন্যু নির্ধারিত থাকলেও পরে তা কমিয়ে আনা হয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মূলত লাহোর ও করাচি শহরে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তারিক রশীদ।
এক নজরে ম্যাচ অফিসিয়ালদের তালিকা
আম্পায়ার
আহসান রাজা, ক্রিস গ্যাফানি, শরফুদ্দৌলা সৈকত, আল্লাহুদ্দিন পালেকার, অ্যালেক্স হোয়ার্ফ, ক্রিস ব্রাউন, আসিফ ইয়াকুব, রশিদ রিয়াজ, ফয়সাল খান আফ্রিদি, নাসির হুসেন, জুলফিকার জান, আবদুল মুকিত, আলে হায়দার, ইমরান জাভেদ এবং তারিক রশিদ।

ম্যাচ রেফারি
স্যার রিচার্ড রিচার্ডসন, রোশন মহানামা, আলী নকভি, কামরান চৌধুরী, বিলাল খিলজি, ইফতিখার আহমেদ, আলিম মুসা ও সোহেল ইদ্রিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।