ঢাকাTuesday , 10 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ নিজেদের কন্ডিশনে সেরা, তবে আমরাও প্রস্তুত: শাহিন আফ্রিদি

BDKL DESK
March 10, 2026 9:17 pm
Link Copied!

ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ নিয়মিত দাপট দেখিয়েছে লম্বা সময়। তবে সাম্প্রতিক সময়ে পছন্দের ফরম্যাটেই ধুঁকছে টাইগাররা। তবে তারপরও কন্ডিশন বিবেচনায় বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। স্বাগতিকদের চ্যালেঞ্জ সামলাতে নিজের দলও যে পুরোপুরি প্রস্তুত, সেই বার্তাও দিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

এবারের পাকিস্তান স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ থাকলেও কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন শাহিন আফ্রিদি। কারণ এই তরুণদের অনেকেরই বাংলাদেশে খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেয়া সহজ হবে কারণ তারা এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।’

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নে শাহিন আফ্রিদি জানান,পাকিস্তানি ব্যাটাররা এখন মোস্তাফিজের বোলিং সম্পর্কে বেশ জানে। শাহিন বলেন, ‘আমি মনে করি ব্যাটাররা মোস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।